দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় মারা গেছেন।
সোমবার (১৩ এপ্রিল) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে রাজধানীর সবুজবাগ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এমএস/